শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাণীশংকৈলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত

রাণীশংকৈলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত


মাহাবুব আলম রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি।।


 ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১১ জ্যৈষ্ঠ, ২৫ মে মঙ্গলবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্মজয়ন্তী পালিত হয়। এ উপলক্ষে এদিন বিকেলে পৌর শহরের নেপচুন বিদ্যালয়ে ষড়জ শিল্পি গোষ্ঠি এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।  শিল্পি গোষ্টির সভাপতি প্রভাষক রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কবি-গীতিকার অধ্যাপক আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ও আলোচক ছিলেন মহিলা ডিগ্রি কলেজ উপাধ্যক্ষ মহাদেব বসাক, হরিপুর মুসলিমউদ্দিন কলেজের অধ্যাপক ফেরদৌস বাহার চৌধুরী,  গাজীরহাট ডিগ্রি কলেজের সহ-অধ্যাপক বিল্লাল হোসেন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, গোষ্ঠির সাধারণ সম্পাদক আজিজুল হক, শিক্ষক অমল রায়, তৌহিদুল ইসলাম ও মাজহারুল ইসলাম বকুল প্রমুখ। 
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, মনসুরা বেগম কাজল, শাহিনা আকতার, পূর্বাশা মজুমদার ও মোজাফফর হোসেন।তবলাবাদনে ছিলেন পল্লব মহন্ত।  কবিতা আবৃত্তি করেন, ফেরদৌস বাহার চৌধুরী,  আফরা আনজুম আভা, প্রভাষক মনিরুজ্জামান মনি। সঞ্চালনা করেন গোষ্ঠির প্রচার সম্পাদক আশরাফ আলী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com