শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝড়ের তান্ডবে লন্ডভন্ড গৌরীপুর

ঝড়ের তান্ডবে লন্ডভন্ড গৌরীপুর


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।


ঘুর্ণিঝড় ইয়াস এর প্রভাবে সোমবার (২৪ মে) রাত ১১ টা থেকে ১টা পর্যন্ত ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের উপর দিয়েও বয়ে গেছে আকষ্মিক ঝড়। এ ঝড়ে লন্ডভন্ড হয়ে উপজেলার বিভিন্ন জায়গা।  
উপজেলার মাওহা, সহনাটি, অচিন্তপুর ইউনিয়নে বেশ কিছু গাছপালা, দোকান পাঠ, শিা প্রতিষ্ঠান ও বসত বাড়ি ভেঙে গুড়িয়ে যায় এ ঝড়ের তান্ডবে। 
নহাটা উচ্চ বিদ্যালয়ের বারান্দা ও লংকাখলা উচ্চ বিদ্যালয়ের ভবনের টিনের ছাউনি, ভ‚টিয়ারকোনা বাজার কমিটির সভাপতি বাবলু মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান, নিজ মাওহা বাজারের কয়েকটি দোকান পাঠ ভেঙে যায়। সহনাটি ও অচিন্তপুর ইউনিয়নের বসত বাড়ির ব্যাপক তি হয়েছে। 
এছাড়াও ভাংনামারী ইউনিয়নে রাস্তার পাশে কিছু গাছপালা ভেঙে যায়। পৌর এলাকায় ও অচিন্তপুর ইউনিয়নে গাছের ডালপালা ভেঙে বিদ্যুৎ সংযোগ লাইনের তার ছিঁড়ে যায়। 
গৌরীপুর আবাসীক প্রকৌশলী বিল্লাল হোসেন দুপুরে সাংবাদিকদের বলেন, ঝড়ে অচিন্তপুর ইউনিয়নের সঞ্চালন লাইনের তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পৌর এলাকায় রাত ৩টার পর বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হলেও শহরের বাইরে মঙ্গলবার (২৫মে) দুপুর পর্যন্ত সংযোগ দেয়া সম্ভব হয়নি, মেরামতের কাজ চলছে।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, ঝড়ের ক্ষয়ক্ষতির বিষয়ে লিখিতভাবে জানালে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সহযোগিতা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com