বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের ৪৭১ কোটি টাকার চেক হস্তান্তর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের ৪৭১ কোটি টাকার চেক হস্তান্তর


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য ভূমি অধিগ্রহণের চেক কুমিল্লা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার সন্ধায় জেলা প্রশাসকের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ৪’শ ৭১ কোটি ১১ লক্ষ ২২ হাজার ৫৫ টাকার এ চেক হস্তান্তর করেন প্রকল্পের পরিচালক সানোয়ার আলী। এ টাকায় ১৯৮.৮৯০০ একর জমি অধিগ্রহণ করা হবে।
চেক হস্তান্তর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, প্রায় ১৩ বছর আগেও এখানে বিশ্ববিদ্যালয় ছিলো। আজও এখানে একটি বিশ্ববিদ্যালয় আছে। তবে বিশ্ববিদ্যালয়ে চোখে পড়ার মত অবকাঠামোগত কোন উন্নয়ন ছিল না। আমি এ উন্নয়নের জন্য আমার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে গিয়েছি। এ প্রকল্প অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, এ প্রকল্পের মধ্য দিয়ে ২০০ একর জমির বিশ্ববিদ্যালয়ে যুক্ত হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এটি হাতেগোনা মাত্র কয়েকটি বিশ্ববিদ্যালয়ে রয়েছে। আমরা ভাগ্যবান। প্রাকৃতিক সোন্দর্য বেষ্টিত এ ক্যাম্পাসটি বাংলাদেশের জন্য গর্ব হবে। যারা এ প্রকল্পের আগে পরে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, কুমিল্লা ঐতিহ্যগতভাবে শিক্ষার জন্য উপযুক্ত জায়গা। এখানে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সবকিছু বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সম্ভব। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক (চলতি দায়িত্ব) ড মো. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাসহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com