শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন

কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান কবির মুর‌্যালে পুষ্পার্ঘ্য অর্পণ দোয়াসহ নানা আয়োজনে কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে সকালে কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে “চেতনায় নজরুল” ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা শিল্পকলা একাডেমী, কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র কুমিল্লা, কুমিল্লা নজরুল পরিষদ, জেলা কালচারাল কমপ্লেক্স, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলিত পরিষদ, সারেগামাপা সাংস্কৃতিক পরিষদ, সংলাপ নাট্য শিল্পী, যাত্রী, পথিকৃৎ কুমিল্লা চারু শিল্পী পরিষদ, নজরুল মেমোরিয়াল একাডেমীসহ বিভিন্ন সংগঠন।
মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমি কুমিল্লার আয়োজনে একাডেমি প্রাঙ্গণে “চেতনায় নজরুল” ম্যুরালে জেলা প্রশাসনের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান রাফি, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, জেলা কালচারাল কর্মকর্তা আয়াজ মাহমুদ, নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন, সংলাপ নাট্য শিল্পীর সভাপতি শাহজাহান চৌধুরী, অধ্যাপক শফিকুর রহমান, নজরুল পরিষদের সাধারন সম্পাদক অশোক বড়ুয়া, কালচালার কমপ্লেক্সের শেখ ফরিদ, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলিত পরিষদের সভাপতি ডাঃ মল্লিকা বিশ^াস, পথিকৃৎ কুমিল্লা চারু শিল্পী পরিষদের সভাপতি চন্দন দেব রায়, যাত্রীর সভাপতি ফারুক সরকার, সারেগামাপা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আবুল হাসানাত আজাদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও নজরুল প্রেমীরা।
অন্যদিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী ও কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র কুমিল্লার সহযোগিতায় কবির ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে “চেতনায় নজরুল” আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে করা হয়।
জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিতে ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ জাকির হোসেন, কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ, লেখক ও গবেষক শান্তি রঞ্জন ভৌমিক।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেলা কালচারাল অফিসার আয়াজ মাহমুদ ও কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক কাজী মাহতাব সুমন, সংগীত শিল্পী তাপস দাস, শিউলি রায়, নৃত্য শিল্পী আসমাইল হোসনা প্রভীসহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com