মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় গোমতি নদীর দু পাড়ের অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন জেলা প্রশাসন।
মঙ্গললবার কুমিল্লা সদর উপজেলার পালপাড়া কামারখারা ব্রীজ এলাকায় জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অবৈধভাবে গোমতি পাড়ের মাটির কাটার অভিযোগে তানভীর নামে এক ব্যক্তিকে আটক ও মাটি কাটার ট্রাক্টরটি জব্দ করা হয়। এসময় ট্রাক্টরের মালিক মো তানভীরকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা পুলিশ আনসার বাহিনী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ আবু সাঈদ।
জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ আবু সাঈদ জানান, এই অভিযানে আমরা গোমতীর মাটি খেকো ভূমি দস্যুদের শিকড় উপড়ে ফেলতে চাই। নবাগত জেলা প্রশাসকের এই অঙ্গীকার বাস্তবায়নে কর্মকর্তাবৃন্দ প্রতিশ্রুতিবদ্ধ।
Leave a Reply