শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লালমনিরহাট সীমান্তে বাংলাদেশিকে বিএসএফের গুলি, অবস্থা আশঙ্কাজনক

লালমনিরহাট সীমান্তে বাংলাদেশিকে বিএসএফের গুলি, অবস্থা আশঙ্কাজনক


লালমনিরহাট প্রতিনিধি:

উত্তরের জেলা লালমনিহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিলন ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।


মঙ্গলবার (২৫ মে) ভোরে উপজেলার দুর্গাপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মিলন ইসলাম উপজেলার সাপ্টিবাড়ী গ্রামের রাজা মিয়ার ছেলে। তিনি চওড়াটারী সীমান্তে তার নানা মৃত আফজাল মিয়ার বাড়িতে থাকতেন বলে জানা গেছে।

বিজিবি ও এলাকাবাসী সূত্র জানায়, মঙ্গলবার ভোরে ৪-৫ জনের গরু পারাপারকারী একটি দল আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তের চওড়াটারী বজলার দীঘি এলাকার ৯২৫নং মেইন পিলার অতিক্রম করে ভারতের ১০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে। এসময় টহলরত ভারতের কোচবিহার জেলার ১০০বিএসএফ ব্যাটালিয়ন পদনা ক্যাম্পের টহলদল তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এতে মিলন ইসলাম কোমরে গুলিবিদ্ধ হন।

এসময় তার সহযোগীরা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক এস এম তৌহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com