ইসমাইল হোসেন চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
পাবনার চাটমোহর মথুরাপুর অঞ্চলের তাল শাঁস যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জ্যেষ্ঠের প্রচন্ড গরমে চাটমোহরে বেড়েছে পানি তালের কদর। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে তাল শাঁস কিনতে বেপারীরা চাটমোহরে আসছেন। স্থানীয় ব্যবসায়ী রকছদুল এবং নবীর উদ্দিন গ্রামাঞ্চল থেকে তাল সংগ্রহ করে বেপারীদের কাছে বিক্রি করছেন।
একইসাথে চাটমোহরের মিশন গেট ও খড়বাড়ীয়া সড়কের সাইট থেকে তাল সংগ্রহ করছে। চাটমোহর,ভাঙ্গুড়া,গুরুদাসপুর উপজেলার বিভিন্ন স্থানে পানি তাল বিক্রি করতে দেখা গেছে। তাল বিক্রি হচ্ছে সাত টাকা পারপিস।
চাটমোহরের মথুরাপুরের ব্যবসায়ী রকছদুল এবং নবীর উদ্দিন বললেন, তালে এখনো পুরোপুরি শাঁস হয়নি। বেপারীদের চাহিদার কারণে তাল কাটতে হচ্ছে। প্রতিটি তাল প্রকারভেদে ৭/৮ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারী বিক্রি হচ্ছে ৫-৬ টাকায়। এলাকার নানা বয়সী মানুষ ও পথচারীরা এই গরমে একটু প্রশান্তি পেতে তাল শাঁস কিনে খাচ্ছেন।
ক্রেতারা বললেন, ৭ থেকে ৮ টাকায় একেকটি তাল কিনতে হচ্ছে।
Leave a Reply