শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে সিনেমার কায়দায় বাড়িঘরে হামলা-ভাংচুর, থানায় মামলা

গৌরীপুরে সিনেমার কায়দায় বাড়িঘরে হামলা-ভাংচুর, থানায় মামলা


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।

 
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের গড়পাড়া গ্রামে সিনেমার কায়দায় বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনায় ১২ জনের উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছে মৃত রহিম বক্সের ছেলে মোঃ আব্দুল মালেক (৬০)। 
মামলার বিবরণীতে জানা গেছে, বিবাদীগনের সাথে দীর্ঘ দিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলছিল উল্লেখিত গ্রামের মৃত ইব্রাহীম খান পাঠানের ছেলে মোখলেছুর রহমান খান পাঠান গংদের নেতৃত্বে গত ২৪ মে সকাল ১১টার সময় মামলার বাদী আঃ মালেকের বাড়িতে হামলা চালায়। এসময় কোন উপায়ান্তর না পেয়ে বাদীর ছেলে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করলে সেখানে দ্রæত গৌরীপুর থানা পুলিশ উপস্থিত হলে আসামীরা খুনজখমের হুমকি প্রদর্শন করে চলে যায়। হামলায় শিশু বাচ্চা ইয়ার হোসেন (৩) সহ ৭জন আহত হয়। পরে পুলিশের সহায়তায় বাদীর পরিবারের আহতগণ গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয়। 
মামলার বিবরনীতে আরও জানা গেছে, বিবাদীগন একই উদ্দেশ্য বেআইনি জনতাবদ্ধে দা, লোহার রড়, বাঁশের লাঠি সোটা নিয়ে বাদীর বসত বাড়ীতে অনধিকার প্রবেশ করে টিনের ঘরের বেড়া ও ঘরের আসবাবপত্র কুপিয়ে ভাংচুর করে ৮০ হাজার টাকা ও আসামী মোঃ দুলাল খান পাঠান (৫০) বিছানার নিছে থাকা ৩০ হাজার টাকা নিয়ে ছিনিয়ে নিয়ে যায়। 
মামলার বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলা নং- ২৪, তাং- ২৫/০৫/২০২১ইং। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com