আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশালে ২৪ মে সহকারী কমিশনার (ভূমি) ত্রিশাল কর্তৃক উপজেলার কানিহারি ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ২য় পর্যায়ে নির্মিত ঘর এর উপকারভোগী চূড়ান্ত করার জন্য সরেজমিন তদন্ত করা হয়। তদন্তকালে আবেদনকারী সুজন এর বর্তমান আবাসস্থলে যাওয়া হয়। তিনি পেশায় একজন নরসুন্দর। ২ মেয়ে, স্ত্রী ও দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধ মাকে নিয়ে তার সংসার। থাকেন জনৈক জজ সাহেবের জমিতে আশ্রিত হিসেবে। কিছু মানুষ প্রায়ই তাদেরকে চলে যেতে বলেন। এক কক্ষের একটি মাটির ঘরেই পরিবারের সবাই থাকেন। ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম জানান,মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তিনি একটি ঘর পেতে যাচ্ছেন। এভাবেই সমগ্র বাংলাদেশ জুড়ে প্রকৃত উপকারভোগীরা পাচ্ছে মাথা গোঁজার ঠাই, নিজের একটা ঠিকানা।
Leave a Reply