এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পুঁইছড়ী ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডে মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ নিহত ও আহতদের পরিবারের সদস্যদেরকে মানবিক সহযোগিতার হাত প্রসারিত করলেন দক্ষিন জেলা বিএনপি নেতা গন্ডামারা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব লেয়াকত আলী। তিনি প্রতিটি ক্ষতিগ্রস্থপরিবারে নগদ পাঁচ হাজার টাকা করে এবংনিহত স্কুল ছাত্রী শিশু সাইমার পরিবারকেনগদ বিশ হাজার টাকা সহ সর্বমোট( এক লক্ষসাত হাজার) টাকা আর্থিক অনুদান দিয়েছেন।
২৪ মে’২১ ইং সোমবার চেয়ারম্যান লেয়াকত আলী নিজে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে অগ্নিকান্ডের ভয়াবহতা স্বচক্ষে অবলোকন করে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন, এসময় তিনি নিহত, আহত ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। একিইসময় তিনি অগ্নিকান্ডের ঘটনাকে একটি ভয়াবহ মানবিক বিপর্যয় উল্লেখ করে স্থানীয় ভিত্তশালী সকলকে যে যেভাবে পারে যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সহযোগিতা করার বিনীত অনুরোধ জানান।
বাঁশখালীর পুইছড়ি ইউনিয়নে অগ্নিকান্ডে পুড়েযাওয়া সতেরো পরিবারকে আর্থিক সহায়তাদিয়ে আর্ত-মানবতার পাশে দাঁড়িয়েছেনগন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লেয়াকত আলী। মানবিক মানুষ চেয়ারম্যান লেয়াকত আলীকে পাশে পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা শোকে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং মুরব্বি নারী-পুরূষরা এসময় তাঁকে নিজ সন্তানের মত বুকে জড়িয়ে ধরে দোয়া করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলাবিএনপির আহবায়ক, সাবেক চেয়ারম্যানইব্রাহিম খলিল ,সাবেক চেয়ারম্যান রেজাউলআজিম,বাঁশখালী উপজেলা যুবদলের সাবেকসাধারণ সম্পাদক বখতেয়ার উদ্দীন, গন্ডামারাইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকমৌলানা আমিন, উপজেলা ছাত্রদলের সাবেকসভাপতি আবদুল আলীম,মিজানুর রহমানসিকদার,জোনাইদুল করিম,মোহাম্মদআজগর,মেম্বার ফজল কাদের,মোহাম্মদআনছার,ইছহাক ছানবী, ইলিয়াছআজাদ,জুনাঈদ রাশেল, চৌকিদাররশিদ,ছাবের আহমদ প্রমুখ ।উল্লেখ্য: গত ২২ মে’২১ ইং শনিবার উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পশ্চিমপুঁইছড়ি গ্রামের তেলিয়াকাটা পাড়ায় রাতসাড়ে ১২টায় ভয়াবহ এক অগ্নিকান্ডে ১৯বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ওইঅগ্নিকান্ডে পূর্ব পুঁইছড়ির আমান উল্লাহ’রমেয়ে সায়মা বেগম (৭) ঘুমন্ত অবস্থায়পুড়ে মারা যায় এবং জয়নাল আবেদীন(৪৮) নামের এক বাক্ প্রতিবন্ধী গুরুতরআহত হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেলকলেজ হাসপাতালের র্বাণ ইউনিটে ভর্তিকরা হয়েছে। নিহত সাইমা পূর্ব পুঁইছড়িথেকে পশ্চিম পুঁইছড়ির তার মামারবাড়িতে বেড়াতে এসেছিল। অগ্নিকান্ডেরঘটনায় প্রাথমিকভাবে ৪২ লাখ টাকারক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষনিকভাবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থএলাকা পরিদর্শন করেছেন, উপজেলানির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামানচৌধুরী ও উপজেলা প্রকল্প বাস্তবায়নকর্মকর্তা আবুল কালাম মিয়াজী।
Leave a Reply