মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
দেশের লাইফ লাইন খ্যাত ঢাকা চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে চলাচল শুরু করেছে দুর পাল্লার গণপরিবহন। দীর্ঘ লকডাউনের সরকার ঘোষিত কঠোর নিষেধাজ্ঞার ৫০তম দিনে এসে মহাসড়কের প্রান ফিরে এসেছে দূরপাল্লার গণপরিবহন চলাচলে।
২৪ মে সোমবার সকাল থেকে কুমিল্লার নগরীর শাসনগাছা, চকবাজার জাঙ্গালিয়াসহ বিভিন্ন আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার গণপরিবহন চলাচল শুরু করেছে।
কুমিল্লা বাস মালিক সমিতির সভাপতি সালাউদ্দিন কাদের চৌধুরী জানান, সরকারি ঘোষিত নিয়ম অনুযায়ী মোট আসন সংখ্যার অর্ধেক যাত্রী বহন করা হচ্ছে তাছাড়া ৬০ শতাংশ ভাড়া আদায়, ট্রিপের শুরু ও শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত করা এবং পরিবহন সংশ্লিষ্ট মোটরযান চালক, অন্যান্য শ্রমিক কর্মচারী ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করে এ বাসগুলো চলাচল করছে ।
জাঙ্গালিয়া বাস টার্মিনালের কুমিল্লা-ঢাকা সড়কের তিসা প্লাস সার্ভিসের টিকিট বিক্রেতা শাহালম মিয়া জানান, ঈদের ছুটিতে সবাই চলে গেছে, এখন যাত্রীর তেমন একটা চাপ নেই। তবে অর্ধেক আসন খালি থাকায় আমাদেও ভাড়ায় তেমন কোন সমস্যা হচ্ছে না।
কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালের ঢাকা-কুমিল্লা সড়কের যাত্রীবাহী বাস চালক হাসান মিয়া জানান, দীর্ঘ দিন বেকার থাকার পর আজ গাড়ীতে উঠলাম, অনেক ভাল লাগতেছে। আামরা পরিবার নিয়ে অনেক কষ্টে দিনযাপন করেছি। এখন গাড়ী চালু হয়েছে, আশা করি আমাদের কষ্ট কমে আসবে।
এ বাসের যাত্রী নগরীর চকবাজারের বাসিন্দা হোসেন মাহমুদ জানান, জরুরী কাজে ঢাকায় যাচ্ছি। গন পরিবহন চালু না হলে ছোট ছোট যানগুলোতে করে ভেঙ্গে ভেঙ্গে যেতে হতো। এখন আরামে যাচ্ছি। এত গরমে ছোট পরিবহনে গাদাগাদি করে না গিয়ে অর্ধেক ফাকা আসনে আমাদের যাত্রাও স্বস্থিদায়ক।
Leave a Reply