মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে ৩ হাজার ৭৯৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব-১১ সিপিসি- ২।
র্যাব জানায় সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে নগরীর কান্দিরপাড় এলাকা থেকে ৩ হাজার ৭৯৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করে। আটককৃত মোঃ মিলন মন্ডল (২২) পাবনা জেলার সদর উপজেলার বাগছিডাঙ্গী গ্রামের মোঃ মজনু মন্ডলের ছেলে।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Leave a Reply