শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সেই অসহায় মনোয়ারা বেগমকে ঢেউ টিন ও নগত অর্থ দিলেন মানবতার অগ্রদূত রাজাপুর ইউএনও মোক্তার হোসেন

সেই অসহায় মনোয়ারা বেগমকে ঢেউ টিন ও নগত অর্থ দিলেন মানবতার অগ্রদূত রাজাপুর ইউএনও মোক্তার হোসেন

মো. নাঈম রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ 


ঝালকাঠির রাজাপুরের কেওতা গ্রামের ২ নং ওয়ার্ডের মৃত আমির হোসেনের স্ত্রী ছিন্নমূল মনোয়ারার হাতে (২৪মে) সোমবার সকালে স্থানীয় সমাজ সেবক মোঃ সফিকুল ইসলাম এলিনের সহযোগীতায় দুই বান ঢেউ টিন ও তিন হাজার টাকা তুলে দিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোক্তার হোসেন। মনোয়ারা বলেন, টিন ও টাকা পেয়ে সে খুবই আনন্দিত। তাকে বর্ষায় আর কষ্ট করতে হবেনা। মোঃ সফিকুল ইসলাম এলিন বলেন, সোমবার সকালে মনোয়ারাকে রিক্সায় করে উপজেলা পরিষদে নিয়ে আসলে ইউএনও তার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী মনোয়ারার হাতে টিন ও টাকা তুলে দেন। মোঃ সফিকুল ইসলাম এলিন আরো বলেন, ওই দিনই সোহাগ ক্লিনিকে নিয়ে মনোয়ারাকে ডাক্তার দেখানো হয়। এসময় সোহাগ ক্লিনিকের কর্তৃপক্ষ ফ্রি ডাক্তার দোখানোর ব্যবস্থা করেন এবং পাঁচশত টাকার ঔষধ বিনামূল্যে মনোয়ারাকে প্রদান করেন। এলাকা থেকে চাঁদা তুলে গাছ কিনে মনোয়ারার জন্য একটি কাঠের ঘর নির্মান করে দিতে চেষ্টা করবেন বলে জানান সফিকুল ইসলাম। এই ঘর তোলার কাজে কেউ আর্থিক সহযোগীতা করতে চাইলে অনুরোধে সফিকুল ইসলামের বিকাশ মোবাইল নাম্বার ০১৭৪৬৮৪০৩৭৫ দেয়া হলো। এর আগে ১৩ মে বৃহস্পতিবার ঈদের চাঁদ রাতে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ সামগ্রী নিয়ে মনোয়ারার সেই ঝুপড়ি ঘরে রাজাপুর ইউএনও মো মোক্তার হোসেন নিজে হাজির হয়ে তার হাতে তুলে দিয়েছিলেন। একই ভাবে প্রথম মনোয়ারার খাবার না থাকার কষ্টের কথা শুনে ১লা এপ্রিল বৃহস্পতিবার ১ বস্তা খাদ্য সামগ্রী নিয়ে ইউএনও নিজেই পৌছে দিয়েছিলেনমনোয়ারার সেই ঝুপড়ি ঘরে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com