শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মুক্তাগাছায় ৯৯৯-এ ফোন পেয়ে ধর্ষককে আটক করলো পুলিশ

মুক্তাগাছায় ৯৯৯-এ ফোন পেয়ে ধর্ষককে আটক করলো পুলিশ

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ 

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৪ নং কুমারগাতা ইউনিয়নে ধর্ষণের শিকার হয়েছে ১৮ বছরের এক কিশোরী। গত বৃহস্পতিবার (২০ মে) বিকাল ৪.৩০ টার দিকে ইউনিয়নের কুমারগাতা মধ্যপাড়া (বানিয়া বাজার) এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গত ২৩ মে রাত ১১.০৫ মিনিটের দিকে ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ কিশোরীর বাড়িতে যায় ঘটনা শুনে এবং তার মা মোছাঃ জুলেখা বেগম (৪৮) এর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেন এবং দায়িত্ব দেওয়া হয় পুলিশ পরিদর্শক ( তদন্ত) জাহাঙ্গীর আলমকে । 
অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দ এর নেতৃত্বে অভিযুক্তদের গ্রেফতার করতে মাঠে নামে তদন্তকারী কর্মকর্তা সহ থানার একাধিক টিম । 
অভিযুক্ত সাইদুল ইসলামের ছেলে  মো. আসাদুল  ওরফে আসাদ (১৯) ও মতিউর রহমানের ছেলে মো. শরীফুল ইসলাম ওরফে  শরিফ (২০) কে থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয় এবং অদ্য ইং ২৪/০৫/২১ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

এ বিষয়ে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, আমরা ৯৯৯ এ সংবাদটি পাওয়া মাত্রই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখি এবং উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করি ।  অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করিয়া আসামীদের গ্রেফতার করতে সক্ষম হই এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করিলে আসামীদ্বয় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন।  ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com