শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তির চেক প্রদান করেন মসিক মেয়র

ময়মনসিংহে শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তির চেক প্রদান করেন মসিক মেয়র

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ 

আজ বেলা ১১ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়রের দপ্তর কক্ষে অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এ সময় মেয়র বলেন,প্রধানমন্ত্রী শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে অনেক উদ্যোগ গ্রহণ করেছেন। বছরের প্রথমদিন বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ,নারীদের বিনা বেতনে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অধ্যয়নের সুযোগ, মেধাবীদের বৃত্তি প্রদান ইত্যদি নানা উদ্যোগে দেশের শিক্ষাখাতের অর্জন আজ সর্বত্র প্রশংংসিত।তিনি আরো বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রান্তিক জনগোষ্ঠীর জনগণের সমস্যাসমূহ সমাধানের চেষ্টা করেছে যার ফলাফল আজ দৃশ্যমান। এ প্রচেষ্টা অব্যহত থাকবে।শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ উপবৃত্তির মাধ্যমে এটা প্রমাণিত যে সরকার তোমাদের সাথে আছে। তবে সকল উদ্যোগ তখনই সফল হবে যখন তোমরা সফল হবে। প্রতিষ্ঠা লাভ করে একজন সুনাগরিক হিসেবে দেশের কাজে আসবে। উল্লেখ্য,শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ কার্যক্রমের আওতায় ২৫ জন শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তির চেক প্রদান করা হবে এবং শিক্ষার্থীগণ তাদের লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত প্রতি তিন মাস অন্তর এই উপবৃত্তির টাকা পাবেন।এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়র হোসেন,প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা লুৎফুন নাহার,জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব,  সমাজকল্যাণ কর্মকর্তা উম্মে হালিমা,শহর সমাজসেবা কর্মকর্তা শামীমা নাসরিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com