আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের অলহরী দূর্গাপূর গ্রামে আব্দুল জব্বার (৪৮) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ। আজ সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,আব্দুল জব্বার ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরী দুর্গাপুর গ্রামের হাজী আবুল কাশেমের দ্বিতীয় ছেলে।সে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে।আজ ভোরে কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বের হয়।পরে তার স্ত্রী সকালে খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়।পরে পুলিশকে খবর দিলে সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত করে।ত্রিশাল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র রায় জানান,পুলিশ ঝুলন্ত অবস্থায় আব্দুল জব্বারের মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মামলাটি ডিসপোজাল করা হয়েছে। সে বেশ কিছুদিন ধরে অসুস্থ। তার পরিবারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে সে বেশ কিছুদিন ধরে অস্বাভাবিক আচরণ করছিল।তার অসুস্থতার রিপোর্ট গুলো দেখে আমরাও নিশ্চিত হয়েছি সে মানসিকভাবে অসুস্থ।
Leave a Reply