শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নেত্রকোনার সীমান্ত থেকে ১০ ভারতীয় মহিষ আটক

নেত্রকোনার সীমান্ত থেকে ১০ ভারতীয় মহিষ আটক

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা থেকে ১০টি ভারতীয় মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মহিষগুলোর সিজার মূল্য ১৫ লক্ষ টাকা উল্লেখ করে সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) উপ-অধিনায়ক মেজর নূরুদ্দীন মাকসুদ।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত রবিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় লেংগুরা ইউনিয়নে অবস্থিত লেংগুরা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি টহল দল দায়িত্ব পালন করছিল।গোয়েন্দ তথ্যের ভিত্তিতে ওই বিওপি’র সুবেদার মো. রুহুল আমীনের ওই টহল দলটি সীমান্ত পিলার ১১৬৯/১৪-এস হতে আনুমানিক একশত গজ বাংলাদেশের ভেতরে চকলেট বাড়ি নামক স্থানে ভারতীয় ১০টি মহিষ জব্দ করে।
জব্দকৃত মহিষগুলোর সিজার মূল্য ১৫ লক্ষ টাকা এবং এগুলো জেলা কাস্টমস অফিসে জমা দেয়া হবে।তবে এসময় কোন চোরকারবারীকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com