শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঠিকাদারের গাফলতির কারনে রাস্তা ভেঁঙ্গে খালে

ঠিকাদারের গাফলতির কারনে রাস্তা ভেঁঙ্গে খালে

মো. নাঈম রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ 


ঝালকাঠি রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের জীবনদাসকাঠি গ্রামের কদম আলী মেম্বার বাড়ির কবরস্থানের পাশ হইতে নিমালা গ্রামের মাস্টার আনোয়ার বাড়ি পর্যন্ত ৯.৬৫মিটার সড়কটি নির্মাণের ১বছর না যেতেই পাইলিং এর অভাবে রাস্তা ভেঁঙ্গে খালে। 

যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। গালুয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি রিয়াজুল ইসলাম এর বাড়ির সামনের সড়কটি পাইলিং এর অভাবে রাস্তা ভেঁঙ্গে খালে। এ সড়কটির মাধ্যমে জীবনদাসকাঠি ও নিমহাওলা গ্রাম সহ আরো বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে। সড়কটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় পড়ে আছিলো অবশেষে ১বছর আগে সড়কটি নির্মাণ করা হইছে কিন্তু রাস্তার খালের পাশে পাইলিং না দেওয়াতে রাস্তা ভেঁঙ্গে খালে পরেগেছে। এতে ওই সব এলাকার লোকজনের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এ সব এলাকার লোকজনের এখন একটাই দাবী যেন দ্রুততার সাথে এ সড়কটি সংস্কার ও পাইলিং করার উদ্যোগ নেওয়া হয়। গালুয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি রিয়াজুল এবং ওই এলাকার বাসিন্দা কৃষক আব্দুল মোতালেব জানান, রাস্তায় গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। কৃষকদের যাতায়াতের মালপত্র বহনের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি।

এলাকার রোগাক্রান্ত মানুষ কিংবা মুমূর্ষু রোগীরও যাতায়াতের একমাত্র ভরসা এই সড়ক। মাতৃকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়, পঞ্চগ্রাম আর্দশ মাধ্যমিক বিদ্যালয়, জীবনদাসকাঠি দাখিল মাদ্রাসা, জীবনদাসকাঠি সরকারি প্রথমিক বিদ্যালয়, জালালসাহী ইসলামিয়া দাখিল মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে সড়কটি পূর্ণনির্মাণ ও খালে পাইলিং না হলে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হতে পারে।

স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, আমার স্বজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার এম্বুলেন্স এসে ভাঙ্গা রাস্তার কারণে আসতে পারে নাই। তাই রোগীকে পায়ে হেটে পাড়ি দিয়ে এম্বুলেন্স এ উঠতে হয়েছে। উন্নয়ন এর বেহাল দশা থেকে আমরা কখন মুক্তি পাব একমাত্র আল্লাহ ভালো জানেন বলেও হতাশা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোস্তোফা জানান ঠিকাদারের জন্য গাফলতি যেখানে পাইলিং প্রয়োজন ছিলো সেখানে না দেওয়ার কারনে রাস্তা ভেঁঙ্গে গেছে, মানুষের সুবিধার্থে প্রথমিক ভাবে রাস্তার ভাঙ্গা স্থানে বাঁশ খুটি দিয়ে পাইলিং দেবার প্রতিশ্রুতি দেন।

যেখানে পাইলিং প্রয়োজন সেখানে পাইলিং দেওয়া হয় নায় কেনো ঠিকাদার আনোয়ার হোসেন মৃধা মজিবরের কাছে জানতে চাইলে তিনি জানান এ বিষয়ে আমার কোনো কিছু মনে নাই। 

এ বিষয়ে উপজেলা এলজিডি প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, আমরা ইতিমধ্যে সড়কটি পরিদর্শন করেছি আমাদের নজরে আছে আমরা সড়ক মেরামত ও পাইলিং এর ব্যবস্থা করে দিবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com