বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারের আশুলিয়ায় নারীকে শ্বাসরোধ করে হত্যা

সাভারের আশুলিয়ায় নারীকে শ্বাসরোধ করে হত্যা

রাজধানীর সন্নিকটে সাভারের আশুলিয়ায় রত্না আক্তার (২১) নামে এক নারী পোশাক শ্রমিকে শ্বাসরোধ করে হত্যা করেছে কথিত ভাই। হত্যাকারী কথিত ভাই (রত্নার) নিজেই ফোন করে নিহতের স্বজনদের তথ্য দেয়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

বুধবার (১৭ জুন) রাত প্রায় ১১ টার দিকে আশুলিয়ার জামগড়ার বেরন এলাকার বাবুল মিয়ার মালিকানাধীন বাড়ির একটি কক্ষ থেকে নিহত রত্না আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকারী নিজেকে রত্নার ভাই পরিচয় দিয়ে মাঝে মধ্যে এই বাসায় বেড়াতে আসতো।নিহত রত্না আক্তার গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার হলুদিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা। আশুলিয়ার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই আল মামুন কবির নিহতের স্বজনের বরাত দিয়ে জানান, মূলত হত্যাকান্ডের ঘটনাটি গতকাল মঙ্গলবার (১৬ জুন) রাতে ঘটেছে। হত্যাকারী নিজেই রত্নার আপন ভাইকে ফোনে জানায়, সে রত্নাকে হত্যা করে ফেলে গেছে।

পরে বিষয়টি আশুলিয়া থানাকে অবহিত করলে ঘরের তালা ভেঙ্গে রত্না আক্তারের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে সুরতালে ধারনা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।পাশাপাশি তদন্তের স্বার্থে কথিত ভাইয়ের তথ্য দিতে অপারগত জানান এই কর্মকর্তা।এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com