শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে কুবি শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে কুবি শিক্ষার্থীদের মানববন্ধন


কুবি প্রতিনিধি:

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
আজ সোমবার (২৪ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণত শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
মানববন্ধনে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আহমেদ আবির রায়হানের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এসময় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া ও বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার জোরালো দাবি জানান শিক্ষার্থীরা।
এসময় অনলাইন শিক্ষা মানি না,অনিশ্চিত ভবিষ্যৎ মানি না; হাট বাজারে মানুষের ঢল, বন্ধ কেন পরীক্ষার হল? শিক্ষার অধিকার ফেরত চাই, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই; আর একদিন দেরি নয়, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই- সহ নানা প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশ নেয়া বাংলা বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, ” আমরা এখানে কোন আশ্বাস শুনতে আসি নাই, সরকার আমাদের আরও ১ বছর আগে থেকেই বিভিন্ন রকম আশ্বাস দিয়ে আসছে, কিন্তু আজ পর্যন্ত ফলপ্রসূ কিছুই হয়নি। বিগত যে দেড়টা বছর আমাদের জীবন থেকে চলে গেছে এর দায়ভার কে নিবে? আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।”
 আইন বিভাগের ১১ তম আবর্তনের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ”প্রাইমারী স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী ঝরে যাচ্ছে। যেখানে অফিসার-কর্মচারী সবাই স্বাস্থ্যবিধি মেনে অফিস করছে, তাহলে শিক্ষার্থীরা কেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারবে না। তাই আমি বলবো, অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন।”
মানববন্ধনের একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী এসে শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করেন। তিনি বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠান খোলার অনুমতি দিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সবার আগে পরীক্ষা নিবে। আমি ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ে তোমাদের এই ম্যাসেজগুলো পাঠাব।”
উল্লেখ্য, মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে গত বছরের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সেই বন্ধ দফায় দফায় বাড়িয়ে আগামী ২৯ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com