শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবী (সাঃ)কে নিয়ে কটূক্তি করায় পাকুন্দিয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার

নবী (সাঃ)কে নিয়ে কটূক্তি করায় পাকুন্দিয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ 

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে পাঠানোর প্রেক্ষিতে দায়ের করা মামলায় সৌরভ দত্ত (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।উত্তেজনাকর পরিস্থিতির কারণে ২১ মে  দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার বড়পুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর নির্দেশনায় পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান এই অভিযানে নেতৃত্ব দেন।গ্রেপ্তার হওয়া সৌরভ দত্ত পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী পূর্বপাড়ার সুখরঞ্জন দত্তের ছেলে। সে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া শাখার নিউট্রিশন এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।পুলিশ জানায়,১৯ মে রাতে সৌরভ দত্ত নিজের ফেসবুক আইডি থেকে তার এক বন্ধুকে মেসেঞ্জারে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য পাঠান।বিষয়টি জানাজানি হলে এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ পরিস্থিতিতে সৌরভ দত্ত গাঢাকা দেয়।বিষয়টি পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর নজরে এলে তিনি পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহানকে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।এ ঘটনায় শুক্রবার (২১ মে) স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজমুল কবির আলমগীর বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সৌরভ দত্তকে আসামি করে মামলা (নং-২২) দায়ের করেন।মামলার প্রেক্ষিতে সৌরভ দত্তকে ধরতে ওসি মো. সারোয়ার জাহানের নেতৃত্বে অভিযানে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সৌরভ দত্তের অবস্থান নিশ্চিত হওয়ার পর শুক্রবার (২১ মে) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার বড়পুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।ওসি মো. সারোয়ার জাহান জানান, আসামি সৌরভ দত্ত পালিয়ে টাঙ্গাইল চলে গিয়েছিল। পরে ময়মনসিংহ হয়ে সে চট্টগ্রামে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ময়মনসিংহ থেকে ভৈরব যাওয়ার পথে কিশোরগঞ্জ সদর উপজেলার বড়পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।প্রয়োজনীয়  আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও ওসি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com