শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হালুয়াঘাটে ভারতের মেঘালয় রাজ্যের কোল ঘেঁষা পর্যটন কেন্দ্র পরিদর্শনে অতিরিক্ত সচিব

হালুয়াঘাটে ভারতের মেঘালয় রাজ্যের কোল ঘেঁষা পর্যটন কেন্দ্র পরিদর্শনে অতিরিক্ত সচিব

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ  

ভারতের মেঘালয় রাজ্যের কোল ঘেঁষে অপরূপ প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি,অপার সম্ভাবনাময় গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রটি পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় অতিরিক্ত সচিব এ এফ এম হায়াতুল্লাহ।উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপ-সচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার,মোহাম্মদ আবুল কালাম আজাদ।তাদের স্বাগত জানান হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম।২৩ মে রবিবার সকালে উপজেলার পৌর শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা গাজিরভিটা ইউনিয়নের গাবরাখালী গ্রামে সরকারি উদ্যোগে গড়ে তোলা গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রের বিভিন্ন স্পট পরিদর্শন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সকল কর্মকর্তা।হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের গবরাখালী গ্রামের প্রাকৃতিক  সৌন্দর্যের লীলাভূমি এ স্থানকে পর্যটন কেন্দ্রে রূপ দিতে নিরন্তর চেষ্টা করেছিলেন সদ্য বিদায়ী ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।মোহাম্মদ মিজানুর রহমানের এ উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করেছেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মো.রেজাউল করিম,উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম,পৌর মেয়র খায়রুল আলম ভূঞা এবং গাজীরভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।আগত কর্মকর্তাগণ জানান,জনপ্রশাসন মন্ত্রণালয় এ পর্যটন কেন্দ্রটির আধুনিকায়নে এবং সার্বিক সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে এ শিল্পের সাথে সম্পৃক্ত কুশীলবদের ভূয়শী প্রশংসা করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এফ এম হায়াতুল্লাহ পর্যটন কেন্দ্রে বৃক্ষ রোপণ করেন।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ময়মনসিংহ জেলার উপ-পরিচালক এ কে এম গালিভ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার মো.রেজাউল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, সহকারী কমিশনার (ভূমি) মো.তৌহিদুর রহমান,গাজিরভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.দেলোয়ার হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com