আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
রাজধানীর খিলক্ষেতে বিআরটিসির ডিপোর সাবেক কর্মকর্তা সৈয়দ আব্দুল কাদির শিপারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার সন্ধ্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গাবরবোয়ালি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত আব্দুল কাদির মৃত খোরশেদ আলমের ছেলে। জানা যায়,আব্দুল কাদির শিপার রাজধানীর খিলক্ষেত বিআরটিসির ডিপোর অ্যাকাউন্টস অফিসার হিসেবে কাজ করতেন। তিন বছর আগে তার চাকরি চলে যায়।এরপর থেকে তিনি গ্রামের বাড়িতেই বসবাস করতেন।শনিবার দুপুরের দিকে আব্দুল কাদির তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও দরজা না খোলায় তাকে ডাকাডাকি করেন স্বজনরা। সাড়া না পেয়ে দরজা ভেঙে আব্দুল কাদিরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) জহিরুল হক মুন্না বলেন,ধারণা করা হচ্ছে শিপার চাকরি হারিয়ে অভাব-অনটনে আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।
Leave a Reply