শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোর ২৫০ শয্যা হাসপাতালের সাইকেল গ্যারেজ আঞ্জুয়ারাকে বরাদ্দ

যশোর ২৫০ শয্যা হাসপাতালের সাইকেল গ্যারেজ আঞ্জুয়ারাকে বরাদ্দ


বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি:


যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সাইকেল গ্যারেজ দুই বছরের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। ৪ টি বিষয় বিবেচনায় হাসপাতালের ৪র্থ শ্রেণির কর্মচারী আঞ্জুয়ারা বেগমকে বরাদ্দ দেয় কর্তৃপক্ষ। রোববার ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির হাসপাতাল শাখার কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেন জানান মানবিক দিক বিবেচনা করে আঞ্জুয়ারাকে সাইকেল স্ট্যান্ড পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। 
সভাপতি আবুল কালাম আজাদ বলেন,  বিভিন্ন পত্রিকায় হাসপাতালের সাইকেল গ্যারেজ নিয়ে সংবাদ প্রকাশ হয়। পরে জেলা স্বাস্থ্য কমিটির নিদের্শনা মতে গ্যারেজ নতুন করে ৪র্থ শ্রেণির মধ্যে বরাদ্দের জন্য প্রস্তুতি নেওয়া হয়। এর মধ্যে হাসপাতালের ৪র্থ শ্রেণির কর্মচারী আঞ্জুয়ারা বেগম পুনরায় বরাদ্দ পাওয়ার জন্য আবেদন করেন। সমিতির সহসভাপতি তার জামাইয়ের জন্য বরাদ্দ চেয়ে আবেদন জমা দেন। পরে সমিতির নেতৃবৃন্দের আলোচনা সভায় ৪ টি বিষয় বিবেচনা করে আঞ্জুয়ারা বেগকে ২ বছরের জন্য সাইকেল গ্যারেজ বরাদ্দ দেয়া হয়। বিষয়গুলো হলো করোনার সময় হাসপাতালে লোক সমাগম কম ও আম্ফান ঝড়ে গ্যারেজ লন্ডভন্ডের কারণে  আর্থিক ভাবে ক্ষতিগ্রহস্ত, আকস্মিক স্বামীর মৃত্যু এবং  প্রতিবন্ধী সন্তানের কথা বিবেচনা। ২০২১ সালের জুন হইতে ২০২৩ সালের জুন পর্যন্ত সাইকেল গ্যারেজ পরিচালনা করবেন আঞ্জুয়ারা।  হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. হিমাদ্রী শেখর সরকার জানান, হাসপাতালের সাইকেল গ্যারেজ ৪র্থ শেণির দরিদ্র কর্মচারীদের বাইরে কাউকে বরাদ্দ দেয়ার সুযোগ নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com