শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পালসার মোটরসাইকেলের জন্য সংসার ভাঙছে শান্তার!

পালসার মোটরসাইকেলের জন্য সংসার ভাঙছে শান্তার!


বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি:


পালসার ব্যান্ডের মোটরসাইকেলের জন্য সংসার ভাঙতে বসেছে শান্তা খাতুনের। ১ মাস আগে আগুনে শরীর ঝলসে দেয়ার পর থেকে দরিদ্র বাবার বাড়িতে শিশু সন্তান নিয়ে বসবাস তার। কোন খোঁজ খবরও নেয় না স্বামী খাইরুল ইসলাম। এই ঘটনায় শান্তা কোতোয়ালি মডেল থানায়  লিখিত অভিযোগ করেছেন। 
অভিযোগে বলা হয়েছে, যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ভাগলপুর গ্রামের পঙ্গু আব্দুর রহমানের মেয়ে শান্তার ৩ বছর আগে বিয়ে হয় ঝিনেইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের জগনাথপুর গ্রামের মৃত বোরাক মন্ডলের ছেলে খায়রুল ইসলামের। বিয়ের পর থেকে যৌতুকের জন্য প্রায় খায়রুল ইসলাম, তার মা জাহারা বেগম ও ভাই ইয়াসিন শান্তাকে নির্যাতন শুরু করে। বিয়ের পর থেকেই খায়রুল ইসলাম পঙ্গু শশুরের নিকট একটি পালসার মটরসাইকেল দাবি করে আসছে। মেয়ের সুখের কথা বিবেচনা করে শান্তার পিতা মাতা কয়েক দফা জামাইকে নগদ টাকা ও সংসারের মালামাল দেয়। এতেও শান্তার উপর শশুর বাড়ির লোকেদের অত্যাচার থামেনি। গত বছরের ১৮ এপ্রিল শান্তার ডান হাত আগুনে পোড়ানোর পর তাকে তাড়িয়ে দেয়া হয়। পিতা আব্দুর রহমান জানান, পালসার মোটর সাইকেল দিতে না পারার কারণে আমার মেয়ের সংসার ভাঙতে বসেছে। সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এস আই সুকুমার কুন্ডু জানান, রোববার অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com