মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধানঃ
কুমিল্লা মহানগর ও সদর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাবিখা ও টি.আর উন্নয়ন প্রকল্পের ৮০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
২৩ মে রবিবার দুপুরে কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জেলা ক্রিড়া সংস্থার হল রুমে উন্নয়ন কাজের কাবিখা ও টি.আর প্রকল্পের চেক বিতরণ করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক. ম বাহাউদ্দিন বাহার।
এদিকে সদর উপজেলায় কাবিখার ১১ টি উন্নয়ন প্রকল্পের ১ কোটি ৭ লক্ষ টাকা বরাদ্দের প্রায় ৩০ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। এছাড়াও কুমিল্লা মহানগর ও আদর্শ সদর উপজেলায় (টি আর) প্রকল্পের ৫০ লক্ষ টাকার চেক দেওয়া হয়। সরকারের টি আর প্রকল্পের ৪১টি উন্নয়ন প্রক্লপের কাজের জন্যে মহানগর ও আদর্শ সদর উপজেলার মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের মাঝে এ চেক বিতরণ করেন এমপি বাহার।
এর মাঝে যাদের জমি আছে ঘর নেই এমন ২৬ টি অসহায় পরিবারের মাঝে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঘর হয় নির্মানের জন্য দেওয়া হয়।
কাবিখা ও টি.আর প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর ইসলাম জুয়েল সহ মহানগর আওয়ামী লীগ ও আর্দশ সদর উপজেলার নেতৃবৃন্দরা।
Leave a Reply