সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় রীমার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কুমিল্লায় রীমার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধানঃ


পরিকল্পিতভাবে স্বামীর হাতে স্ত্রী রিমার নৃশংস হত্যার বিচার ও স্বামীর ফাসির দাবিতে কুমিল্লা নগরীর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়েছে।
রবিবার দুপুরে কুমিল্লা নগরীর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন নিহতের স্বজন ও ৪ নং ওয়ার্ডবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত রীমার মা সুমি বেগম, ভাই লিয়েন, বোন সীমাসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তরা বলেন, নিহত রিমার স্বামী হত্যা মামলার আসামী রমজানের পরিবার ও সে জেল হাজত থেকে মামলা তুলে নিতে বিভিন্ন হুমকি দামকি দিচ্ছে। মামলা তুলে না নিলে মেরে ফেলার হুমকি দিচ্ছে। অবিলম্বে রমজানের ফাসি কার্যকরের দাবী জানান তারা।
উল্লেখ্য গত ১৮ জুলাই নৃশংসভাবে দা দিয়ে জবাই হত্যা করা হয় কাপ্তান বাজারের মৃত জাহাঙ্গীর মিয়ার মেয়ে রীমাকে। কুমিল্লা বুড়িচং এর জগৎপুরের মোল্লা বাড়ীর লোকমান হোসেনের ছেলে রমজানের সাথে ১০ বছর পূর্বে বিয়ে হয় রীমার। কিন্তু রমজান তার নিজের পরক্রিয়া প্রেম ঢাকতে রীমার উপর নানান অপবাদ দিয়ে গলা কেটে হত্যা করা হয় রীমাকে। নিহত রীমার বোন সীমা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহত রীমার স্বামী রমজান, তার বোন চাঁদনী, ও বড় ভাই সাদ্দামকে আসামী করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com