মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধানঃ
কুমিল্লা সদরের বিভিন্ন এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে ব্যাটারী চালিত অটো রিস্কা চার্জার ষ্টেশনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।
২৩ মে রবিরার সদর উপজেলার চম্পকনগর, সাতোরা এলাকায় দুইটি অটোরিকশা চার্জার স্টেশন পরিদর্শণ করা হয়।
তার মধ্যে একটিতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের আলামত পাওয়া যাওয়ায় দায়িত্বরত ব্যক্তিকে বিদ্যুৎ আইন-২০১৮ এর ৩৯(২) ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ঐ চার্জার স্টেশনের মালিককে পাওয়া না যাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য বিদ্যুৎ বিভাগকে নির্দেশ প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান রাসেল। এসময় জেলা পুলিশ ও বিদ্যুৎ বিভাগের সহযোগিতা করেন।
Leave a Reply