শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লা জেলা পুলিশের অভিযানে মাদকসহ ১১ জন আটক

কুমিল্লা জেলা পুলিশের অভিযানে মাদকসহ ১১ জন আটক


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধানঃ


কুমিল্লা জেলাকে মাদক মুক্ত করার জন্য কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে গেল ২৪ ঘন্টায় কুমিল্লার বিভিন্ন স্থান থেকে মাদকসহ ১১ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রাজিব চক্রবর্তীর নেতৃত্বে ছএখিল পুলিশ ফাড়ির এলাকায় গাবতলি গ্রামে মৃত আঃ হকের বাড়িতে থেকে মোঃ এমদাদুল হক আমজাদকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
কোতয়ালী পুলিশ পরিদর্শক (তদন্ত)কমল কৃষ্ণ ধর এর নেতৃত্বে বসন্তপুর গ্রাম থেকে দেলোয়ার হোসেনের বসত বাড়ি হতে সাড়ে ১০ কেজি ও ৪ বোতলসহ আটক করে।
কোতোয়ালি মডেল থানার চকবাজার ফাঁড়ীর উপ-পরিদর্শক হান্নান আল মামুনের নেতৃত্বে বিবির বাজার এলাকায় হতে নিপু আকন (২৮)কে ৫১১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
দাউদকান্দি টোল প্লাজা এলাকায় ২০ কেজি গাঁজা ও গাঁজা বহনকারী পিক-আপ জব্দসহ ৩ জনকে আটক করেছে দাউদকান্দি থানা পুলিশ। আটককৃতরা হলেন, রাঙ্গামাটি জেলার মালিপাড়া এলাকার খোকন মল্লিকের ছেলে ইমন মল্লিক (২১), মীর বিপ্লবের ছেলে এনামুল হক (১৯) ও মোঃ দিদার হোসেনের ছেলে সাকিব আহমেদ (১৯)
জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বাংঙ্গরা বাজারের আমিন নগর এলাকা থেকে ১ হাজার ইয়াবাসহ ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ওয়ারিশ, আনোয়ার হোসেন, খবির হোসেন, নিয়াজ মোহাম্মদ ও ফখরুদ্দিন। উল্লেখ্য যে আসামিদের মধ্যে আনোয়ার হোসেনের নামে ৪ টি , খবির হোসেনের নামে ৫ টি ও নিয়াজ মোহাম্মদ এর নামে ১ টি মামলা রয়েছে।
পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ জানান, কুমিল্লা সীমান্তবর্ত্তী এলাকা হওয়ার কারনে মাদকের প্রবণতা একটু বেশি। জেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com