সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নেছারাবাদে শীতের কম্বল ,গোডাউনের গরিবের চাল খাচ্ছে ইদুর ও পোকায়

নেছারাবাদে শীতের কম্বল ,গোডাউনের গরিবের চাল খাচ্ছে ইদুর ও পোকায়

মোঃ মিজানুর রহমান//পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

পিরোজপুরের নেছারাবাদ(স্বরূপকাঠির) উপজেলার বলদিয়া ইউনিয়নে শীতের কম্বল (ত্রানের) বিতরণ করা হয়নি আজও। দুই বছর ধরে পরিষদের গোডাউনে পড়ে থাকা বিজিডি, ভিজিএফথর চাল খাচ্ছে ইদুরে আর পোকায়। অকার্যকর ভাবে পড়ে রয়েছে জাইকা প্রকল্প থেকে দেয়া মিনি এ্যাম্বুলেন্স। ইউনিয়নের ৮ জন সদস্যের করা অভিযোগের প্রেক্ষিতে ওই ইউনিয়ন পরিষদে গিয়ে পরিষদের আদালত নামের কক্ষে ও গোডাউনে এমন দৃশ্য দেখা যায়। রমজানের ঈদের জন্য বরাদ্দ করা টাকা ঈদের পর বিতরণ করা হয়েছে। দায় এড়াতে এই গরমে কম্বল বিতরণের চেষ্টা করতেও দেখা যায়। তবে সাংবাদিকদের উপস্থিতির কারণে সেটা বন্ধ হয়ে যায়।
ওই ইউনিয়নের সদস্য আমিনুল ইসলাম, বাবুল মিয়া, আব্দুর রহিম, জাহারুল ইসলাম, শুকলাল ঢালী, ফারুখ হোসেন, মো. আলাউদ্দিন ও মো. সোহেল পিরোজপুর জেলা প্রশাসকের কাছে চেয়ারম্যানের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, ১ নং বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীন আহমেদ একজন সন্ত্রাসী, রাষ্ট্র ও সরকার বিরোধী লোক। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় পেট্রল বোমাসহ পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। সেই ঘটনায় তাকে ১ নম্বর আসামী করে ২৬ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রজু করা হয়। গত ১০/০২/২০২১ তারিখে ওই মামলায় ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে। চেয়ারম্যান শাহীন আহম্মেদ সরকারের ভাবমুর্তি নষ্ট করার লক্ষে কম্বল ও চাল বিতরণ না করে গোডাউনে ফেলে রেখেছেন। বিতরণ কাজে সদস্যদের দেয়া তালিকার কোন গুরুত্ব না দিয়ে নিজের ইচ্ছা মাফিক সকল প্রকার সরকারি সাহায্য তার নিজস্ব লোক দিয়ে বিতরণ করেন। আম্ফানের বন্যার সময়ের জি আর প্রকল্পের ৪০০ কেজি চাল গোডাউন থেকে তোলা হয়নি আজও। জেলেদের চাল আড়াই মাস পরে বন্টন করা হচ্ছে। ওই ইউপি সদস্যরা আরো অভিযোগ করে বলেন, চেয়ারম্যান এলাকায়ই থাকেন না। তার অনুপস্থিতির কারণে এলাকার জনগনের ভোগান্তির অন্ত নেই। উপজেলা পরিষদের রেজুলেশন দেখলে দেখা যাবে তিনি কতটি সভায় উপস্থিত হয়েছেন। তিনি সদস্যদের সাথে আলোচনা না করেই সব সিদ্ধান্ত একাই নেন। তারা বলেন আমরা চেয়ারম্যানের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের বরাবরে দরখাস্ত দিয়েছি। এ খবর পেয়ে কোন প্রকার তালিকা ছাড়াই কম্বল বিতরণের জন্য সচিবকে নির্দেশ দিয়েছেন।
এসময় চেয়ারম্যান উপস্থিত না থাকায় সদস্যদের উপস্থিতিতে ইউপি সচিব চাঁদ নারায়ন চক্রবর্তীর সাথে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করলে তিনি বলেন, চেয়ারম্যান সাহেব যে ভাবে নির্দেশ করবেন সেভাবেই কাজ করতে হয়। তিনি বেশির ভাগ সময় এলাকায় থাকেন না। সদস্যদের সাথে সমন্বয়ের অভাব থাকায় কম্বল ও চাল বিতরণ করা হয়নি। তিনি জানান ৪ মাস পূর্বে উপজেলা পরিষদ থেকে ৮০ পিচ কম্বল দেওয়া হয়েছে। কিন্ত কম্বল বিতরণে চেয়ারম্যানের নির্দেশ না পাওয়ায় এতদিন বিতরণ করা হয়নি। এখন চেয়ারম্যান এলাকার জেলেদেও মধ্যে বিতরণের নির্দেশ দিয়েছেন।
এসব বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. শাহীন আহম্মেদের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, আমি কম্বলগুলে তালিকা করে বিতরণ করতে বলেছি। বিতরণ করার পর অনেকে চাল নিতে আসেনা সে চালগুলো রয়ে গেছে। চালগুলো ইদুর আর পোকার খাদ্যে পরিনত হয়েছে এমন প্রশ্নে উত্তর এড়িয়ে গিয়ে তিনি জানান জিআর প্রকল্পের চাল সমন্বয়হীনতার অভাবে উত্তোলন করা হয়নি গরীব মানুষকে বাদ দিয়ে গরীবদের মাঝে চাল বিতরণের অভিযোগ সম্পর্কে তিনি বলেন বলদিয়ায় আমিসহ সকলেই গরিব।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস কুমার দাসের সাথে কথা বললে তিনি বলেন, ত্রানের মালামাল তৎক্ষনিক ভাবে বিতরণ করতে হবে। না করে থাকলে খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন বলেন, টাকা বিতরণের বিষয়েও ওই ইউনিয়নে কালক্ষেপন করে অনেক কাহিনী হয়েছে। শেষ পর্যন্ত কঠোর নির্দেশে বিতরণে বাধ্য হয়েছেন। অনিয়ম পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com