রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সাভারের আশুলিয়ায় খালে পড়ে শিশু নিখোঁজ, কাজ করছে ডুবুরি দল

সাভারের আশুলিয়ায় খালে পড়ে শিশু নিখোঁজ, কাজ করছে ডুবুরি দল

রাজাধানীর সন্নিকটে সাভারের আশুলিয়ায় একটি খালে পড়ে লাইসা (৫) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। এঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
বুধাবার (১৭ জুন) দুপুরে আশুলিয়ার ঘোষবাগ এলাকার কাজীবাড়ি সংলগ্ন এলাকায় নয়নজুলি খালে পড়ে ওই শিশু নিখোঁজ হয়।


নিখোঁজ লাইসা পিরোজপুর জেলার জুসখোলা থানার রাকিবের মেয়ে। রাকিব মুদি ব্যবসায়ী ও মা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। তারা স্থানীয় মাসুদের বাসায় ভাড়া থাকতো।
স্থানীয়রা জানায়, দুপুরে শিশু লাইসা তার বাবার দোকান যাওয়ার সময় নয়নজুলি খালে পড়ে যায়। এসময় শিশুটির সাথে থাকা ওপর একটি শিশু তাকে পড়ে যেতে দেখে বাড়ির লোকজনকে খবর দেয়। পড়ে ঘটনাস্থালে গিয়ে নিখোঁজ শিশুর একটি জুতা ওপরে ও আরেকটি পানিতে দেখতে পায় এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও টঙ্গীর একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। খালের সঙ্গে সংযুক্ত ট্রেনেও তল্লাশী চালানো হচ্ছে। ধারনা করা হচ্ছে, স্রোতের টানে ট্রানের ভিতরে ঢুকে যেতে পারে নিখোঁজ শিশু। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির খোঁজ মেলেনি।


ডিইপিজেড ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর জিহাদ মিয়া জানান, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com