রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হালুয়াঘাট পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

হালুয়াঘাট পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

মেঘালয়ের কোল ঘেঁষে অবস্থান করা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি অপার সম্ভাবনাময় গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র সহ আশ্রায়ন প্রকল্প ও হালুয়াঘাট সীমান্ত সড়ক পরিদর্শন করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।আজ শনিবার (২২-মে) দুপুরে উপজেলা পৌর শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তঘেঁষা গাজিরভিটা ইউনিয়নের গাবরাখালী গ্রামে সরকারি উদ্যোগে গড়ে তোলা গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রের বিভিন্ন স্পষ্ট পরিদর্শন করেন।তিনি জেলা প্রশাসন থেকে ভবিষ্যতে এই পর্যটন কেন্দ্রের সার্বিক সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং এই অগ্রগতির কুশীলবদের ভূয়শী প্রশংসা করেন।পরে জেলা প্রশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় “আকনপাড়া আশ্রয়ণ প্রকল্প” পরিদর্শন করেন এবং সার্বিক খোঁজ-খবর নেন। সেই সাথে তিনি হালুয়াঘাট সীমান্ত সড়কও পরিদর্শন করেন।এ সময় জেলা প্রশাসকের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারমো.রেজাউল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমান,উপজেলা প্রকৌশলী শান্তনু ঘোষ সাগর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন প্রমুখ।জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন,পর্যটন কেন্দ্রটি প্রথম দেখাতেই অনেক ভালো লেগেছে। সম্ভাবনাময় এ সেক্টরটি থেকে সরকার রাজস্ব আদায় করে এর উন্নতিকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সৃষ্টি হবে অনেক মানুষের কর্মসংস্থান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com