বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কুমিল্লার বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকান্ডে গবাদী পশুসহ তিনটি ঘর ভষ্মীভূত

কুমিল্লার বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকান্ডে গবাদী পশুসহ তিনটি ঘর ভষ্মীভূত

মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:

কুমিল্লার বুড়িচং উপজেলার লোয়ারচর গ্রামে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে কৃষকের তিনটি ঘর পুড়ে য়ায়। আগুনে গোয়ালঘরে থাকা একটি গরুসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্থ বাড়ীর লোকজন জানান, শনিবার বেলা ১২ টায় উপজেলার মোকাম ইউনিয়নের লোয়ারচর গ্রামের ইব্রাহিম খলিলের পুত্র কৃষক সোহেল মিয়ার পরিবারের সদস্যরা ঘরের অদুরে মাঠে কাজ করছিলো। হঠাৎ ঘরের চালায় আগুন দেখতে পায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বশত ঘরটিকে গ্রাস করে ফেলে।

স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্ঠা চলায়, পরে চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে বশত ঘরটির একপাশে গোয়াল ঘরে আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা কৃষকের গরুটি আগুনে পুড়ে মারা যায়।

এছাড়া বশত ঘরে থাকা নগদ টাকা, টিভি, ফ্রিজসহ আসবাপপত্র ভষ্মিভূত হয়। এতে প্রায় কৃষক সোহেল মিয়ার ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়া কৃষক সোহেল মিয়ার একমাত্র সম্বল বশত ঘরটি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তাৎক্ষনিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com