আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
মোবাইলের মাধ্যমে অন-লাইনে ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করে ই-ট্রানজেকশন করে জুয়া খেলার অপরাধে পাগলা থানার জয়ধরখালী থেকে ২১/৫/২০২১ তারিখ ৭ জন কে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেো-হাবিবুল্লাহ (২৮),আনিছুর রহমান (১৮), আরিফুল ইসলাম (১৯) ইকবাল আহাম্মদ (২১) রাজীব (১৯), রানা(১৮) রবিন(১৮)। অন্যান্য পলাতক আসামিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান জানান,সাম্প্রতিক এ সব অভিনব প্রক্রিয়ায় জুয়া খেলে যুব সমাজ ধ্বংস হচ্ছে। নিঃস্ব হচ্ছে পরিবার। বেড়ে যাচ্ছে অপরাধ প্রবনতা। সকল অভিভাবক সচেতন হউন।অভিযান চলবে
Leave a Reply