সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মুনিয়া হত্যাকান্ডের বিচার ও বাদীর নিরাপত্তার দাবীতে কুমিল্লায় মানববন্ধন

মুনিয়া হত্যাকান্ডের বিচার ও বাদীর নিরাপত্তার দাবীতে কুমিল্লায় মানববন্ধন


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


বীর মুক্তিযোদ্ধার সন্তান মোসরাত জাহান মুনিয়ার সু-পরিকল্পিত হত্যাকান্ডের সাথে জড়িতের অভিযোগে সায়েম সোবহান আনভীরকে অবিলম্বে গ্রেফতার , দৃষ্টান্তমূলক শাস্তি ও মামলার বাদীর নিরাপত্তা নিশ্চিতকরনের দাবীতে কুমিল্লায় মানববন্ধন করা হয়েছে।
২২মে শনিবার দুপুরে নগরীর কান্দিরপাড় টাউন হলের সামনে কুমিল্লার সর্বস্তরের জনগন, বিক্ষুব্ধ কুমিল্লাবাসী, কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দের ব্যানারে ঘন্টাব্যাপি এ মানববন্ধন করা হয়।
এসময় মুনিয়া হত্যার বিচার চাই, মুনিয়া হত্যাকন্ডের তদন্ত ও দ্রুত সমাধান চাই, অবিলম্বে আসামী গ্রেফতার চাই, আনভীরের গ্রেফতার চাই, সম্মলিত বিভিন্ন প্রেকার্ড নিয়ে বিক্ষব্ধরা মানববন্ধনে অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত মোসরাত জাহান মুনিয়ার বড় বোন জামাই মোঃ মিজানুর রহমান, এড নিশাদ সালাউদ্দিন, এডভোকেট ফয়সাল সুলতান, এডভোকেট সাইফুল ইসলাম, এডভোকেড মানিক চন্দ্র ভৌমিক, এডভোকেড সুবীর নন্দী বাবুসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া এ বিচার সুষ্ঠ হবেনা। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষন করেন তারা এবং অবিলম্বে আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।
মানববন্ধনে নিহত মুনিয়ার বড় বোন জামাই মো মিজানুর রহমান বলেন, মুনিয়ার সুপরিকল্পিত হত্যা কান্ড হয়েছে। এ হত্যা কান্ডের আসামীকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করতে হবে। মুনিয়ার খুনিরা কুমিল্লার অনেক মানুষের মাধ্যমে আমাদের বিভিন্ন হুমকি দামকি দিচ্ছে। তারা দেশ রুপান্তর ও সময়ের আলো পত্রিকাসহ কিছু অনলাইন ও পত্রিকার মাধ্যমে আমাদের পরিবারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করছে। আমি নাকি মাদক ব্যবসার সাথে জড়িত, আমার বিরুদ্ধে ৪/৫ টি মামলা রয়েছে। আমি কুমিল্লা ভিকোরিয়া কলেজের ছাত্র , ছাত্র জীবন শেষ করে একটি বেসরকারি ব্যাংকে চাকুরি করি। আমার বিরুদ্ধে কোন মামলা নাই অথচ কিছু পত্রিকা নীতি নৈতিকা পরিহার করে একটি পক্ষকে সুবিধা দেওয়ার জন্য ভূয়া ও মিথ্যা সংবাদ পরিবেশন করছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com