মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
“আজ থেকে শপথ করি,সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়ি” এই শ্লোগান কে ধারন করে মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ, ইভটিজিং মুক্ত করার লক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের হযরতপাড়া সচেতন নাগরিক সমাজ আয়োজিত শনিবার সকালে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সদস্য ও ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শওকত আকবর, ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম জবলু, যুগ্ন-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খন্দকার, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক আবদুল মমিন, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল আহমেদ , যুবলীগ নেতা মোঃ রাজু আহমেদ সহ অন্যান্যরা।
Leave a Reply