বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় ক্ষুদ্র নৃ গোষ্ঠির শিশুরা পেলো প্রধানমন্ত্রীর বাইসাইকেল-শিক্ষা উপকরণ

কুমিল্লায় ক্ষুদ্র নৃ গোষ্ঠির শিশুরা পেলো প্রধানমন্ত্রীর বাইসাইকেল-শিক্ষা উপকরণ


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় কুমিল্লার সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ গোষ্ঠির জীবনমান উন্নয়নে ত্রিপুরা পল্লীর শিশুদের মধ্যে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের হাদকপাড়া এলাকায় শুক্রবার বিকেলে এসব বিতরণ করা হয়।
আদর্শ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ, কালিরবাজার ইউপি চেয়ারম্যান সেকান্দর আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়ধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই ত্রিপুরা পল্লীতে ১৪ জন শিশুর মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ, মাস্ক ও সাবান বিতরণ করা হয়। এছাড়াও সেলাই প্রশিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com