শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মুক্তাগাছায় গৃহহীনদের ঘর নির্মাণ পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

মুক্তাগাছায় গৃহহীনদের ঘর নির্মাণ পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

আনোয়ার সাদত জাহাঙ্গীর,বিশেষ প্রতিনিধি,ময়মনসিংহঃ

আজ মুক্তাগাছা উপজেলার তারাটি ও কুমারগাতা ইউনিয়ন এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব বর্ষে গৃহহীনদের জন্য   উপহার ঘর (২ শতক জমিসহ) নির্মাণ (২য় পর্যায়) তদারকি এবং উপকারভোগীদের খোঁজখবর নেয়ার জন্য (১ম পর্যায়) পরিদর্শন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ আয়েশা হক। তারাটি ইউনিয়ন এ ১ম পর্যায়ে ১০ টি ঘর করা হয়েছে এবং কুবলিয়ত (দলিল), নামজারি করে দখল দেয়া হয়েছে।  এবং উপকারভোগীগণ পরিবার নিয়ে অবস্থান করছেন। ২য় পর্যায়ের ১৭ টি ঘর এবং বিভাগীয় কমিশনার ময়মনসিংহ স্যার কর্তৃক প্রদত্ত ১টি মোট ১৮ টি ঘর  নির্মান কাজ চলমান রয়েছে।তারাটি ইউনিয়ন এ ১ম পর্যায়ে নির্মিত  ১১ টি ঘরে উপকারভোগীরা পরিবারসহ বসবাস করছেন। ২য় পর্যায়ে র আরো ১০ টি এবং উপজেলা পরিষদ হতে ০১ টি মোট ১১ টি ঘরের নির্মাণ কাজ চলমান।২য় পর্যায়ের ঘর সমূহের জন্য উপকারভোগী বাছা করা হয়েছে। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মুক্তাগাছাসহ মুক্তাগাছা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ: উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মতস কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা সমন্বয়ক আমার বাড়ি আমার খামার  উক্ত ইউনিয়নদ্বয়ের এর চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে আশ্রয়ন সম্পর্কিত উপজেলা টাস্কফোর্স কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ মাঠ এ। সকল  কর্মকর্তাগণ উপকারভোগীদের সাথে মমতবিনিময় করেন এবং সরকার প্রদত্ত সকল সুবিধাদি এই ২ ইউনিয়ন এর ৫০ জনসহ অন্যান্য আশ্রয়নের বাসিন্দাদের অগ্রাধিকারভিত্তিতে সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।আগামী ২৭ মে থেকে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিষয়ক প্রশিক্ষণ শুরু করবেন মর্মে জানান। তাছাড়া সমবায় ও যুব উন্নয়ন কর্মকর্তা তাদের নিয়ে পৃথক ২ টি  সমিতি গঠন করে তাদের আত্বনির্ভরশীল হওয়ার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রশিক্ষণ ঋণ ও অন্যান্য সহায়তা প্রদান করবেন। উপজেলা শিক্ষা অফিসার শত ছেলেমেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান এ ভর্তি নিশ্চিত করার নিমিত্তে নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধান শিক্ষককে নির্দেশনা দিয়েছেন। ভূমিহীন গৃহহীন এই মানুষগুলো আশ্রয় পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তাদের অন্তর থেকে দোয়া করেন এবং তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com