শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিলেটে ইসরাইল বিরোধী বিক্ষোভে ফিলিস্তিনের ৩ তরুণ

সিলেটে ইসরাইল বিরোধী বিক্ষোভে ফিলিস্তিনের ৩ তরুণ


রুহিন আহমদ-সিলেট প্রতিনিধিঃ

গাজায় নির্বিচারে বিমান হামলা এবং জেরুজালেমে বাড়িঘর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে সিলেটে বিক্ষোভ করেছেন মুসল্লিরা। শান্তিপূর্ণ এ বিক্ষোভে ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়। বিক্ষোভে ফিলিস্তিনের তিন যুবককেও অংশ নিতে দেখা যায়।বিক্ষোভ চলাকালে হঠাৎ ফিলিস্তিনের যুবকরা এসে বিক্ষোভে অংশগ্রহন করেন এবং বাংলাদেশের মুসলমান ও সরকারেকেও তারা ধন্যবাদ জানান মজলুম ফিলিস্তিনের পাশে থাকার জন্য।
শুক্রবার বাদ জুম’আ নামাজের পর নগরীর বিভিন্ন মসজিদ থেকে মিছিল সহকারে সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্ট সকাল জড়ো হতে থাকেন ইসরাইল- বিরোধী বিক্ষোভকারীরা।প্রতিবাদের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে পুরো এলাকা।
এই আগ্রাসন বন্ধের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে রাখার আহ্বান জানান বক্তারা।
এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনিদের উপর ইসরাইলীদের হামলা চিরতরে বন্ধ করতে হবে। এজন্য দ্রুত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে হবে। আল-আকসা থেকে ইসরাইলের সবধরণের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। পবিত্র মসজিদটিতে যাতে মুসলমানরা নির্বিঘ্নে ইবাদত বন্দেগি করতে পারেন সেটি নিশ্চিত করতে হবে।
এদিকে টানা ১১ দিনের তাণ্ডবের পর ইসরায়েলি হামলা বন্ধ হয়েছে অবরুদ্ধ গাজায়। শুক্রবার সকাল থেকে কার্যকর হয় হামাস-ইসরায়েল অস্ত্রবিরতি।
দেড় সপ্তাহের বোমা হামলায় উপত্যকায় প্রাণ গেছে কমপক্ষে ২৩২ জনের। হামাস-ইসরায়েল অস্ত্রবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, এ সিদ্ধান্ত সত্যিকার অর্থেই সংঘাত বন্ধ ও পরিস্থিতি উন্নয়নের সুযোগ তৈরি করবে।
এছাড়া অস্ত্রবিরতির সিদ্ধান্তের প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও। বৃহস্পতিবার ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয় শর্তহীন অস্ত্রবিরতি প্রস্তাবে। একদিন আগেই অবশ্য এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অস্ত্রবিরতির ঘোষণায় বৃহস্পতিবার রাতেই উল্লাস করে ফিলিস্তিনিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com