মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা সদরের আমতলী মহাসড়ক এলাকা থেকে ফেন্সিডিল ও বিদেশী মদসহ একজনকে আটক করেছে র্যাব-১১ এর সিপিসি- ২। এসময় ১ টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার সদর উপজেলার আমতলী মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করে ১৫০ বোতল ফেন্সিডিল ও ২ বোতল বিদেশী মদসহ একজনকে আটক করে। আটককৃত ময়মনসিংহ জেলার সদর থানার চরহরিপুর গ্রামের শেখ মোঃ নাজিম উদ্দিন এর ছেলে মোঃ রাশেদুল রহমান (২০)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply