মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় বিভিন্ন অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- দাউদকান্দি উপজেলার পেন্নাই গ্রামের শাহজালালের ছেলে শরীফ, আবুল কালামের ছেলে নাঈম হাসান, ইছাপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে নুর মোহাম্মদ, মনগৌর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান ও হাসানপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে তানভীর আহমেদ।
বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর কেসি উচ্চ বিদ্যালয়ের সংযোগ সড়কে একটি প্রাইভেট থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।
পুলিশ জানায়, দাউদকান্দির রায়পুর কেসি উচ্চ বিদ্যালয়ের সংযোগ সড়কের মুখে অবস্থান করা একটি প্রাইভেটকার পুলিশের গাড়ি দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গতিবিধি সন্দেহজনক হওয়ায় ওই প্রাইভেটকারটি ধাওয়া করে আটক করে তল্লাশী চালানো হয়। এসময় একটি এ্যালমুনিয়াম ও প্লাস্টিকের তৈরি খেলনা পিস্তল, একটি ছুরি ও একটি প্লাস, একটি লোহার রড, একটি স্টিলের পাইপসহ মাদকদ্রব্যসহ ৫জনকে গ্রেফতার করা হয়।
দাউদকান্দি থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, আসামিদের সকলে হাফ-পেন্ট পরিহিত ছিল। তারা মহাসড়ক ও ফিডার রোডে ডাকাতি-ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
Leave a Reply