মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কালিয়ায় শিশু ধর্ষনের অভিযোগে ঈমাম আটক

কালিয়ায় শিশু ধর্ষনের অভিযোগে ঈমাম আটক


মোঃ হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টারঃ

প্রাইভেট পড়ানোর নাম করে ছয় বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে নড়াইলের কালিয়ায় হাফেজ আব্দুর রহমান (২০) নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে উপজেলার নড়াগাতি থানা পুলিশ (বৃহস্পতিবার)  সকালে উপজেলার নিধিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুর রহমান উপজেলার নিধিপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও খুলনা জেলার তেরখাদা উপজেলার পাটগাতী গ্রামের আব্দুল আজিজ ভূঁইয়ার ছেলে।  এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে শুক্রবার সকালে নড়াগাতি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরনে জানা যায়, ওই মসজিদের ইমাম আব্দুর রহমান প্রতিদিন  ফজরের নামাজের পর মসজিদে মক্তব পরিচালনা করে আসছেন। প্রতিদিনের মত গতকাল সকালে  মক্তবে ওই  শিশুটি অন্য শিশুদের সাথে পড়তে যায়। ইমাম আব্দুর রহমান মক্তব ছুটি দিয়ে ৬ বছরের ওই শিশুটিকে প্রাইভেট পড়ানোর নাম করে রেখে দিয়ে মসজিদ সংলগ্ন ইমামের থাকার ঘরে নিয়ে নানা প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষন করে। এরপর শিশুটির হাতে ১০ টাকার একটি নোট ধরিয়ে দিয়ে কিছু কিনে খেতে বলে এবং ঘটনাটি কাউকে বলতে নিষেধ করে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। ধর্ষিত শিশুটি রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার বাবা ও মাকে জানালে তারা মসজিদে ছুটে যান। কিন্তু  ইমামকে না পেয়ে স্থানীয় লোকজনকে জানিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসিরা তাকে আটক করে নড়াগাতি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।শুক্রবার সকালে  ধর্ষিতার বাবা বাদি হয়ে আব্দুর রহমানকে আসামী করে নড়াগাতি থানায় মামলা একটি  দায়ের করেছেন।নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেছেন, দায়েরকৃত মামলায় আব্দুর রহমানকে গ্রেপ্তার করে নড়াইল আদালতে পাঠানো হয়েছে। ধর্ষিতা শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com