বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লালমনিরহাটে পবিত্র বর্ম্মন নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

লালমনিরহাটে পবিত্র বর্ম্মন নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার


শেখ রনদ সিমান্ত,লালমনিরহাট প্রতিনিধি: 


উত্তরের জেলা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের মোক্তারপাড়া এলাকা থেকে পবিত্র বর্ম্মন (৪৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২১মে) সকালে তার বাড়ির পাশে পুকুর পাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেন হাতীবান্ধা থানা পুলিশ। পবিত্র বর্ম্মন ওই এলাকার খগেন নাথ রায়ের পুত্র বলে জানা গেছে। তার এ মৃত্যু আত্মহত্যা, না হত্যাকান্ড তা নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মধ্য রাতে দইখাওয়া বাজার থেকে বাড়ি এসে খাওয়া শেষে ঘুমে পড়েন খাদ্য ব্যবসায়ী পবিত্র বর্ম্মন। সকালে পুকুর পাড়ে তার ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বাড়িতে তার স্ত্রী ছিলেন না। ১৪ বছর বয়সী ছেলেসহ বাড়িতে একাই ছিলেন পবিত্র বর্ম্মন। এ ছাড়া ওই দিন রাতে দইখাওয়া বাজারের এক ব্যক্তির সাথে পবিত্র বর্ম্মনের ঝগড়াও হয়েছে। যে কারণে তার এ মৃত্যু আত্মহত্যা হত্যা, না হত্যাকান্ড তা নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। ওই রিপোর্টের পর বুঝা যাবে এ মৃত্যু আত্মহত্যা হত্যা, না হত্যাকান্ড।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com