আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানাধীন লক্ষীপুর মধ্যপাড়া এলাকা থেকে কষ্টিপাথরসহ ০২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪।জানা যায় গত ১৯/০৫/২০২১ খ্রিঃ তারিখ রাত ২১.৩০ ঘটিকার সময় এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে র্যাবের একটি টহল দল ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন লক্ষীপুর মধ্যপাড়া এলাকা থেকে আসামী ১। মোঃ ছিদ্দিক (৬০), পিতা- মৃত জবেদ আলী, ২। মোঃ সুলতান (৩৭), পিতা- মৃত আবেদ আলী, সর্ব সাং- কাতলাসেন, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ দ্বয়কে আটক করে। তাদের হেফাজত হতে ১ কেজি ২৩০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথর ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা।
Leave a Reply