মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
বিশ্ব মুসলিমদের তীর্থস্থান মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসায় নিরীহ, নিরস্ত্র মুসলিমদের উপর দখলদার ইহুদীবাদী ইসরায়েল কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার কুমিল্লা নগরীর টাউন হলের সামনে মানববন্ধন করেন সামাজিক সংগঠন স্পার্ড।
মানববন্ধনে বক্তব্য রাখেন সামাজিক সংগঠন স্পার্ডের সভাপতি ও দৈনিক কালজয়ী পত্রিকার সম্পাদক মিজানুর রহমান রাতুল, সিনিয়র সহ-সভাপতি ফয়েজ আহমেদ মোল্লা জুয়েল, কার্যনির্বাহী সদস্য শাহজালালম জুমদার, বিপনানন্দ দে ইমন, মো: জাভেদ হোসাইন, সৈয়দ খালেদ হোসেনসহ অন্যান্যরা।
মানববন্ধনে সংগঠনের সদস্য ইমসাদ হাসান রিংকু, খন্দকার তানভির আরিফ, মো: পলাশ আহম্মেদ, মোশারফ হোসেন, ওমর, ফাহাদ, মিরাজ, ফরহাদ হোসেন, মো: নজরুল ইসলাম, মো: খসরু, হিরা, মো: সাব্বিরসহ বিভিন্ন পেশা শ্রেনীর মানুষ অংশ গ্রহন করেন।
মানববন্ধনে সামাজিক সংগঠন স্পার্ড এর সকল সদস্য ও সাধারন জনগন অংশ গ্রহন করে একাত্বতা পোষন করেন ও অসহায় ফিলিস্তিনের উপর ইসরায়িলি সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ।
Leave a Reply