সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কিশোরগঞ্জের নিকলীতে ১৮৩০ পিস ইয়াবা সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জের নিকলীতে ১৮৩০ পিস ইয়াবা সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ

কিশোরগঞ্জের নিকলীতে ১৮৩০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ এক লাখ ১১ হাজার টাকাসহ রওশন আরা বেগম (৫০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল। র‌্যাব সূত্র জানায়, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদক দ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে বিক্রয় করে আসছে। গোয়েন্দা নজরদারি চালিয়ে এর সত্যতা পাওয়া যায়।এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভোরে বেতিয়ারচর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ এক লাখ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়।সে নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের বেতিয়ারচর গ্রামের মৃত মোহব্বত আলীর স্ত্রী।র‌্যাবের কোম্পানি কমান্ডার উপ-পরিচালক লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে র‌্যাবের কাছে স্বীকার করেছেন। এ ব্যাপারে নিকলী থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com