আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় বনবিভাগের কতিপয় অসাধু কর্মকর্তার ঘুষ বাণিজ্যের অভিযোগে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।বৃহস্পতিবার (২০ মে) ভোক্তভোগী ও নির্যাতিত পরিবারের পক্ষে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তারা ৬নং ভালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে গত রোববার (১৬ মে) প্রধান আসামী করে তার ম্যানেজার সুরুজ মিয়া,খলিলুর রহমান খানসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে গাছ চুরির অভিযোগ এনে ভালুকা মডেল থানায় যে মামলা (নং ৩১, তাং, ১৬/৫/২১ ) করেছেন সেই মামলা কে মিথ্যা আখ্যা দিয়ে হয়রানী বন্ধের দাবী জানান। বক্তাদের দাবী হাজির বাজার ক্যাম্প ইনচার্জ এ,কে,এম সাফেরুজ্জামান ভালুকা রেঞ্জ কর্মকর্তা ও হবিরবাড়ী বিট কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে চেয়াম্যানের কাছে পাঁচ লক্ষ টাকা ঘুষ দাবী করেন। দাবীকৃত ঘুষের টাকা না দেয়ায় এ হয়রানী মূলক মামলা সৃজন হয়েছে। তাছাড়া গাছ কাটার দাবী করা জমি দু’যুগ ধরে মান্না নামীয় এক কোম্পানীর দখলে রয়েছে। এলাকাবাসী অভিযোগ করেন,যদি কেউ নিজেদের জমিতে ঘরবাড়ি উঠাতে যায় বন বিভাগ অহেতুক মিথ্যা মামলার ভয় দেখিয়ে লোকজনের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। চাহিদামত টাকা না দিলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য বুলবুল হোসেন খান,রফিকুল ইসলাম, ফারুখ হোসেন,হাফিজুল ইসলাম,সোহেল রানা,আবুল হোসেন খান,আঃ ওয়াহাব, মহিলা মেম্বার রহমত আরা খানম,ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক কামরুল ইসলাম,ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের যুগ্ন-সম্পাদক আসাদুজ্জামান,স্থানীয় বাসীন্দা খোকন,আব্দুর রশীদ,মোঃ রিপন মিয়া প্রমুখ।
Leave a Reply