সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব‌রিশা‌লে আ’লী‌গের দু’গ্রু‌পের সংঘ‌র্ষে নিহত ২ জন

ব‌রিশা‌লে আ’লী‌গের দু’গ্রু‌পের সংঘ‌র্ষে নিহত ২ জন

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদি গ্রামে দিনদুপুরে বিয়ে বাড়িতে হামলা করে দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সলদি গ্রামের স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আ: রব ঢালীর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

সংলগ্ন হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কালাম বেপারীর ভাইদের নেতৃত্বে হামলা হয়েছে বলে দাবী ঘটনার শিকার পরিবারটির। এ পরিবারটিও আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
নিহত দুজন হচ্ছেন রব ঢালীর বড় ভাই আব্দুস ছাত্তার ঢালী (৫৫) ও প্রতিবেশী সিদ্দিকুর রহমান (২৮)।

উত্তর উলাউনিয়ার ১ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য আ: রব ঢালী জানান, আজ দুপুরে তার মেয়ের ঘরের নাতি সাথি আক্তারের বিয়ের অনুষ্ঠান ছিল। দুপুরে বরযাত্রী আসার কথা ছিল।
 বেলা ১১টার দিকে ৫০-৬০ জন লাঠিসোটা ও ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে বিয়ে বাড়িতে হামলা করে। হামলাকারীরা ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে এলোপাতারি বসতঘরগুলো কোপাতে থাকে এবং যাকে সামনে পায় তার ওপর হামলা চালায়।

সিদ্দিকুর রহমানকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করা হয়। গুরুতর আহত তার (রব ঢালী) ভাই ছাত্তার ঢালী ও ইসমাইল ঢালীকে স্পীডবোটযোগে বরিশালে আনা হচ্ছিল। পথে ছাত্তার ঢালী মারা গেছেন।
ধুলখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কালাম বেপারী অভিযোগ অস্বীকার করে বলেন, গত মাসে দক্ষিণ উলানিয়ায় সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনিও আসামী।
এ কারনে গত একমাস যাবত আত্মগোপনে ঢাকায় আছেন। সালথা গ্রামে হামলার সঙ্গে তার ভাইয়েরা জড়িত নন। তাকে ফাঁসাতে ঢালী পরিবার নিজেরাই এ হামলার ঘটনা ঘটিয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বিয়ে বাড়িতে হামলায় দুজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তিনিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তরা ঘটনাস্থলে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com