আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহের হালুয়াঘাটে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মো. তৌহিদুর রহমান যোগদান করেছেন।বুধবার (১৯ মে) নতুন কর্মস্থল হালুয়াঘাট উপজেলা ভূমি অফিসের দায়িত্ব বুঝে নেন তিনি। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম। জানা যায়,মোঃ তৌহিদুর রহমান ৩৫ তম বিসিএস-এ ক্যাডারভুক্ত হন। সর্বশেষ তিনি বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বেরত ছিলেন ৷তার পৈত্রিক নিবাস শেরপুর জেলার শ্রীবর্দীতে। তিনি হালুয়াঘাট উপজেলার নাগরিকদের গুণগত ভূমি সেবা প্রদানে সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply