সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে সাংবাদিক রোজিনার নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে সমাবেশ

ময়মনসিংহে সাংবাদিক রোজিনার নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে সমাবেশ

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ প্রতিনিধি:  

সাংবাদিক রোজিনা ইসলামকে অবৈধ ভাবে আটকে রেখে মানসিক ও শারিরীক ভাবে নির্যাতনকারীদের দৃষ্ঠান্ত মূলক শাস্তিসহ তার বিরুদ্ধে দায়েরকৃত  মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রুত নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহে সর্বস্তরের সাংবাদিকদের অংশ গ্রহনে বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত  হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ২টা পর্যন্ত ৩ ঘন্টাব্যাপি এ সমাবেশ ময়মনসিংহের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্য  সংগঠনগুলোর নেতৃবৃন্দও অংশ নেয়। এতে স্থানীয় এনপিএস এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ময়মনসিংহ জেলার  সভাপতি শিবলী সাদিক খানের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমান বাবুল,সাধারণ সম্পাদক বদরুল আমীন,এশিয়া টিভি’র এম হোসেন বিনয়,বাংলার চাষীর সাইফুল ইসলাম,দৈনিক ঢাকার ডাকের সুমন চন্দ্র ঘোষ,দৈনিক তথ্য প্রতিদিনের আবুল হোসেন পাশা,দৈনিক জনতার কন্ঠস্বরের মফিদুল ইসলাম লাভলু ,আজকের বসুন্ধরার সেলিম আকন্দ,এনপিএস এর রবীন বরকুল্লাহ,লিটন দাস,এটিএম মাহবুবুল আলম,আমিরুল ইসলাম হীরা দৈনিক সরেজমিন বার্তার নজরুল ইসলাম, দৈনিক আলোকিত সকালের জহর লাল দে, সাপ্তাহিক সোনালী শীষের মারফুয়া আক্তার মোনালিসা,আজকের খবরের তাসলিমা আকতার রত্না,দৈনিক বিশ্বমানচিত্রের আতাউর রহমান বাবুল,দৈনিক সবুজের এনামুল হক ছোটন,দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের কামরুল হাসান, নূরুন্নাহার, হুমায়ন কবির মুভিবাংলা ও অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে জেলা-উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সকল সাংবাদিকদের গণস্বাক্ষর কর্মসূচিও সফল ভাবে অনুষ্ঠিত হয়।উপস্থিত সাংবাদিকদের স্বাক্ষর করতে দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com